পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান, মালদার অমৃতির লালাপুরে অবশেষে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে গ্রামবাসীদের জন্য একটি ড্রেনের শুভ উদ্বোধন করলেন জুয়েল রহমান সিদ্দিকী ।

ছবি
 দীর্ঘ প্রতীক্ষার অবসান, মালদার অমৃতির লালাপুরে অবশেষে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে গ্রামবাসীদের জন্য একটি ড্রেনের শুভ উদ্বোধন করলেন জুয়েল রহমান সিদ্দিকী । মালদা: দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে আলোর মুখ দেখলো। বর্ষার জল ও কাদায় চলাচলের চরম দুর্ভোগের শিকার অমৃতির লালাপুর গ্রামের প্রায় ৫০০-৭০০ মানুষের মুখে এখন স্বস্তির হাসি। জল নিকাশি ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে গ্রামের রাস্তাগুলো ছিল যাতায়াতের অযোগ্য। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন—সকলকেই এই কাদা জল ভেঙে নিত্যদিন পথ চলতে হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি সুপরিকল্পিত ড্রেন নির্মাণের। এই দুর্দশা থেকে মুক্তি পেতে তারা অবশেষে দ্বারস্থ হন মালদা জেলা পরিষদের জনপ্রিয় সদস্য জুয়েল রহমান সিদ্দিকীর কাছে। 'যেমন নাম, তেমন কাজ'—এই কথাটিকে যেন সত্যি প্রমাণ করলেন জুয়েল। মালদা জেলার 'গুড বয়' হিসেবে পরিচিত এই নেতা গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন এবং তাদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করলেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায়, রবিবার মালদা জেলা পরিষদের তহবিল থেকে অমৃতির খাতিব মুমিনের বাড়ি থেকে লালাপুর কবরস্থান পর্যন্ত ৮...