দীর্ঘ প্রতীক্ষার অবসান, মালদার অমৃতির লালাপুরে অবশেষে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে গ্রামবাসীদের জন্য একটি ড্রেনের শুভ উদ্বোধন করলেন জুয়েল রহমান সিদ্দিকী ।


 দীর্ঘ প্রতীক্ষার অবসান, মালদার অমৃতির লালাপুরে অবশেষে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে গ্রামবাসীদের জন্য একটি ড্রেনের শুভ উদ্বোধন করলেন জুয়েল রহমান সিদ্দিকী ।


মালদা: দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে আলোর মুখ দেখলো। বর্ষার জল ও কাদায় চলাচলের চরম দুর্ভোগের শিকার অমৃতির লালাপুর গ্রামের প্রায় ৫০০-৭০০ মানুষের মুখে এখন স্বস্তির হাসি। জল নিকাশি ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে গ্রামের রাস্তাগুলো ছিল যাতায়াতের অযোগ্য। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন—সকলকেই এই কাদা জল ভেঙে নিত্যদিন পথ চলতে হতো।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি সুপরিকল্পিত ড্রেন নির্মাণের। এই দুর্দশা থেকে মুক্তি পেতে তারা অবশেষে দ্বারস্থ হন মালদা জেলা পরিষদের জনপ্রিয় সদস্য জুয়েল রহমান সিদ্দিকীর কাছে। 'যেমন নাম, তেমন কাজ'—এই কথাটিকে যেন সত্যি প্রমাণ করলেন জুয়েল। মালদা জেলার 'গুড বয়' হিসেবে পরিচিত এই নেতা গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন এবং তাদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করলেন।

তারই ঐকান্তিক প্রচেষ্টায়, রবিবার মালদা জেলা পরিষদের তহবিল থেকে অমৃতির খাতিব মুমিনের বাড়ি থেকে লালাপুর কবরস্থান পর্যন্ত ৮ লক্ষ ৯৪ হাজার ৯২৪ টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মাণের শুভ উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবিকা সুলতানা শাবানা ইয়াসমিন, অমৃতি অঞ্চলের উপপ্রধান লাজিম খান, অঞ্চল সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য সুদ্দিন মোমিন, ফিজুল খা, কুরবান সেখ প্রমুখ।

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় গ্রামবাসীরা অত্যন্ত আনন্দিত। তারা তাদের প্রিয় তরুণ নেতা জুয়েল রহমান সিদ্দিকীকে অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মালদার অমৃতি থেকে মোহাম্মদ ইউসুফের প্রতিবেদন,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

​নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় ১১টি গুরুত্বপূর্ণ নথি এবং বিশেষ ছাড়ের বিধান

বাদশা'-র মুকুটে নতুন পালক: শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা

১০ লক্ষ টাকার ড্রেন উদ্বোধন: উত্তর ভবানীপুরের নিকাশি সমস্যার সমাধানে জুয়েল রহমানকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী মালদার ইংরেজবাজার ব্লকের