১০ লক্ষ টাকার ড্রেন উদ্বোধন: উত্তর ভবানীপুরের নিকাশি সমস্যার সমাধানে জুয়েল রহমানকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী মালদার ইংরেজবাজার ব্লকের
১০ লক্ষ টাকার ড্রেন উদ্বোধন: উত্তর ভবানীপুরের নিকাশি সমস্যার সমাধানে জুয়েল রহমানকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী
মালদার ইংরেজবাজার ব্লকের অন্তর্গত শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান হওয়ায় উত্তর ভবানীপুর গ্রামের স্থানীয় জনসাধারণ জেলা পরিষদের সদস্য মুহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকীকে আন্তরিক ধন্যবা
দ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
রবিবার বিকেল ৪টায়, জেলা পরিষদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক নিকাশি নালার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য মুহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে জুয়েল রহমান সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় স্বনামধন্য ব্যক্তিত্ব মুফতি আবু সালেহ, বিশিষ্ট সমাজসেবী উমার ফারুক, বিশিষ্ট সমাজসেবী সুলতানা সাবানা ইয়াসমিন সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জুয়েল রহমান সিদ্দিকী স্থানীয় জনগণের প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আপনারাই আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। আপনারা না জেতালে আমি আজ এই পদে আসতে পারতাম না। তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং সব সময় আপনাদের পাশে রয়েছি।"
তিনি আরও ঘোষণা করেন যে, ভবানীপুর ও গোপালপুর অঞ্চলের জনসাধারণ এবং ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে শীঘ্রই তিনি কোটি টাকার একটি নতুন রাস্তা তৈরির প্রকল্পের (স্কিম) উদ্যোগ নিয়েছেন। তাঁর এই প্রতিশ্রুতি এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।উত্তর ভবানীপুর থেকে মুহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন