আগামীকাল 17 অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির 103তম প্রতিষ্ঠা দিবস।https://www.facebook.com/profile.php?id=100082805632507 CITU জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা জানান,--" আগামীকাল সকাল 10 টায় জেলা পার্টি অফিস মিহির দাস ভবনে পতাকা উত্তোলিত হবে। সেই সঙ্গে জেলার প্রতিটি পার্টি অফিসে ও প্রতিটি শাখা এলাকায় পতাকা উত্তোলন হবে।" ইতিহাস:- ভারতের কমিউনিস্ট পার্টির মতে দল প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৫ সালের ২৫ ডিসেম্বর কানপুর পার্টি কনফারেন্সের সময়। কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) মনে করে ১৯২০ সালের ১৭ অক্টোবর কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেসের পর তুর্কিস্তান অটোনমাস সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের তাসখন্দে সিপিআই প্রতিষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠাতা-সদস্যরা ছিলেন মানবেন্দ্রনাথ রায় , ইভলিন ট্রেন্ট রায় (মানবেন্দ্রনাথ রায়ের স্ত্রী), অবনী মুখোপাধ্যায় , রোজা ফিটিনগফ (অবনী মুখোপাধ্যায়ের স্ত্রী), মহম্মদ আলি ( আহমেদ হাসান ), মহম্মদ শাফিক সিদ্দিকি , ভোপালের রফিক আহমেদ , এম. ...