পোস্টগুলি

​নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় ১১টি গুরুত্বপূর্ণ নথি এবং বিশেষ ছাড়ের বিধান

ছবি
  ​নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় ১১টি গুরুত্বপূর্ণ নথি এবং বিশেষ ছাড়ের বিধান ​নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে নিম্নলিখিত ১১টি নথিকে সরকার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করবে। আপনার ব্যক্তিগত তথ্য এবং পরিচিতি সুনিশ্চিত করার জন্য এই দলিলগুলো প্রস্তুত রাখা যেতে পারে: ​ প্রয়োজনীয় ১১টি প্রমাণপত্র: ​১. সরকারি পরিচয় ও কর্মজীবনের নথি: রাজ্য বা কেন্দ্র সরকারের বর্তমান বা অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিচয়পত্র। ​২. ১ জুলাই, ১৯৮৭-এর পূর্বের দলিল: আপনার নামে থাকা যেকোনো পরিচয়পত্র, শংসাপত্র বা ডকুমেন্ট যা ১ জুলাই, ১৯৮৭ সালের আগে ভারত সরকার বা রাজ্য সরকার প্রদান করেছে। এর মধ্যে ব্যাংক, পোস্ট অফিস, কিংবা এলআইসি-র নথিও গ্রহণযোগ্য। ​৩. জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট): সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র। ​৪. ভারতীয় পাসপোর্ট: বৈধ ভারতীয় পাসপোর্ট। ​৫. শিক্ষাগত শংসাপত্র (জন্ম তারিখসহ): স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেমন মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট, যেখানে আপনার জন্মের সাল ও তারিখ স্পষ্টভাবে উল্লেখ আছে। ​৬. স্থায়ী বাসিন্দার শংসাপত্র...

১০ লক্ষ টাকার ড্রেন উদ্বোধন: উত্তর ভবানীপুরের নিকাশি সমস্যার সমাধানে জুয়েল রহমানকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী মালদার ইংরেজবাজার ব্লকের

ছবি
 ১০ লক্ষ টাকার ড্রেন উদ্বোধন: উত্তর ভবানীপুরের নিকাশি সমস্যার সমাধানে জুয়েল রহমানকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী মালদার ইংরেজবাজার ব্লকের অন্তর্গত শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান হওয়ায় উত্তর ভবানীপুর গ্রামের স্থানীয় জনসাধারণ জেলা পরিষদের সদস্য মুহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকীকে আন্তরিক ধন্যবা ১০ লক্ষ টাকার ড্রেন উদ্বোধন: উত্তর ভবানীপুরের নিকাশি সমস্যার সমাধানে জুয়েল রহমানকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী মালদার ইংরেজবাজার ব্লকের দ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। রবিবার বিকেল ৪টায়, জেলা পরিষদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক নিকাশি নালার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য মুহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। শুভ উদ্বোধন অনুষ্ঠানে জুয়েল রহমান সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় স্বনামধন্য ব্যক্তিত্ব মুফতি আবু সালেহ, বিশিষ্ট সমাজসেবী উমার ফারুক, বিশিষ্ট সমাজসেবী সুলতানা সাবানা ইয়াসমিন সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জুয়েল রহমান সিদ্দিকী স্থানীয় জনগণের প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত...

বাদশা'-র মুকুটে নতুন পালক: শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা

ছবি
 'বাদশা'-র মুকুটে নতুন পালক: শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা বলিউডের 'বাদশা' শাহরুখ খান বিলিয়নিয়র ক্লাবে যোগ দিয়ে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়ার ধনী তালিকা ২০২৫ অনুসারে, সুদীর্ঘ ৩৩ বছরের বর্ণময় কেরিয়ারের পর তিনি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। এই তালিকা অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৪৯০ কোটি টাকা। এই বিপুল সম্পদের মালিক হয়ে তিনি কেবল দেশের অভিনেতাদের মধ্যেই শীর্ষে নন, বরং তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের, যেমন - টেলর সুইফট ($১.৩ বিলিয়ন), আর্নল্ড শোয়ার্জনেগার ($১.২ বিলিয়ন) এবং সেলেনা গোমেজ ($৭২০ মিলিয়ন)-কেও সম্পদের নিরিখে পিছনে ফেলেছেন। ভারতের ধনী অভিনেতাদের তালিকা (২০২৫) ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় প্রথমে রয়েছেন শাহরুখ খান। তাঁর পরেই রয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু জুহি চাওলা। এই তালিকার প্রথম পাঁচ ধনী অভিনেতা ও তাঁদের মোট সম্পদের পরিমাণ: ১. শাহরুখ খান: ১২,৪৯০ কোটি টাকা ২. জুহি চাওলা এবং পরিবার: ৭,৭৯০ কোটি টাকা ৩. হৃতিক রোশন: ২,১৬০ কোটি টাকা ৪. ...

ফিল্মি দুনিয়ায় অভিষেক হচ্ছে প্রসেনজিৎপুত্র তৃষাণজিতের

ছবি
 ফিল্মি দুনিয়ায় অভিষেক হচ্ছে প্রসেনজিৎপুত্র তৃষাণজিতের বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার সুপারস্টার। ভালোবেসে টলিউড এবং অনুরাগীমহল যাঁকে ‘ইন্ডাস্ট্রি’ বলেই সম্বোধন করেন। কারও কাছে তিনি আবার ‘ইন্ডাস্ট্রির জেষ্ঠপুত্র’। মা অর্পিতা চট্টোপাধ্যায়ও সু-অভিনেত্রী এবং গায়িকা। এহেন তারকা দম্পতির পুত্রসন্তান যে ভবিষ্যতে সেলুলয়েডে পা রাখবেন, সেটা বোধহয় ‘বিধির লিখন’ই ছিল। ঘোষণার অপেক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরাও। এবার খবর, ঠাকুরদা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মা অর্পিতার পথে হেঁটেই ফিল্মি দুনিয়ায় অভিষেক করতে চলেছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, মালদার অমৃতির লালাপুরে অবশেষে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে গ্রামবাসীদের জন্য একটি ড্রেনের শুভ উদ্বোধন করলেন জুয়েল রহমান সিদ্দিকী ।

ছবি
 দীর্ঘ প্রতীক্ষার অবসান, মালদার অমৃতির লালাপুরে অবশেষে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে গ্রামবাসীদের জন্য একটি ড্রেনের শুভ উদ্বোধন করলেন জুয়েল রহমান সিদ্দিকী । মালদা: দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে আলোর মুখ দেখলো। বর্ষার জল ও কাদায় চলাচলের চরম দুর্ভোগের শিকার অমৃতির লালাপুর গ্রামের প্রায় ৫০০-৭০০ মানুষের মুখে এখন স্বস্তির হাসি। জল নিকাশি ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে গ্রামের রাস্তাগুলো ছিল যাতায়াতের অযোগ্য। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন—সকলকেই এই কাদা জল ভেঙে নিত্যদিন পথ চলতে হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি সুপরিকল্পিত ড্রেন নির্মাণের। এই দুর্দশা থেকে মুক্তি পেতে তারা অবশেষে দ্বারস্থ হন মালদা জেলা পরিষদের জনপ্রিয় সদস্য জুয়েল রহমান সিদ্দিকীর কাছে। 'যেমন নাম, তেমন কাজ'—এই কথাটিকে যেন সত্যি প্রমাণ করলেন জুয়েল। মালদা জেলার 'গুড বয়' হিসেবে পরিচিত এই নেতা গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন এবং তাদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করলেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায়, রবিবার মালদা জেলা পরিষদের তহবিল থেকে অমৃতির খাতিব মুমিনের বাড়ি থেকে লালাপুর কবরস্থান পর্যন্ত ৮...

বীরনগরের অগ্নিকাণ্ডে ভস্মিভূত 30 টি পরিবারের পাশে দাঁড়ালেন মালদার বিশিষ্ট সমাজসেবিকা সুলতানা সাবানা ইয়াসমিন

ছবি
। মালদার বীর নগরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত 30টি পরিবারের পাশে দাঁড়ালেন মালদার বিশিষ্ট সমাজ সেবিকা সুলতানা সাবানা ইয়াসমিন ।   ঘটনার পরদিন অর্থাৎ 12ই মে সশরীরে তিনি তার টিম নিয়ে উপস্থিত হলেন মালদার প্রত্যন্ত গ্রাম বীরনগরের দুর্গারাম টোলায় ।সুলতানা ইয়াসমীন প্রতিটি পরিবারের লোকজনের মধ্যে কথা বলে খোঁজ খবর নিলেন।এক মহিলা তো সুলতানা শাবানা ইয়াসমিনের সামনে কান্নায় মাটিতে লুটিয়ে পড়লেন, সুলতানা ইয়াসমিন তাকে মাটি থেকে তুলে শান্ত করার চেষ্টা করলেন।30 টি পরিবারের প্রতিটি মহিলার হাতে তুলে দিলেন একটি করে শাড়ি, প্রতিটি পুরুষের হাতে তুলে দিলেন একটি করে লুঙ্গি। শুধু তাই নয় 30টি পরিবারের 35-40 টি শিশুর জন্য পোশাক ও প্রতিটি পরিবার জন্য একটি করে গামছা দেবেন, এমনকি যে সমস্ত শিশু পড়াশোনা করছে তাদের কয়েকদিনের মধ্যেই খাতা কলম হাতে তুলে দেবেন বলে আশ্বাস দেন। সুলতানা সাবানা ইয়াসমিনকে পাশে পেয়ে অগ্নিকাণ্ডে সর্বহারা পুরুষ ও মহিলারা ভীষণ আপ্লুত, এমনকি তারা সংবাদমাধ্যমের মুখোমুখি বল্লেন,এমন ভালো মনের সমাজ সেবিকা এর পূর্বে কখনো দেখেননি। তারা আশীর্বাদ করলেন যেন সুলতানা সাবানা ইয়াসমিনের যেন আরো উ...

দুরারোগ্যক্যান্সার রোগ আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিশ্বজিৎ মন্ডল

ছবি
 মানিকচকের ছেলে সম্রাট সাহা (৩০) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ( ফোর্থ স্টেজ )। চিকিৎসার যা খরচ তা ,তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এমন সময় সম্রাট সাহার  পাশে দাঁড়ালেন মানিকচকের অধিবাসী তথা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি  বিশ্বজিৎ মন্ডল ।  বিশ্বজিৎ মন্ডল সেই পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক কুড়ি হাজার টাকা সাহায্য করলেন ।এছাড়াও তিনি সংগঠনের তরফ থেকে চিকিৎসার ব্যবস্থাও করেছেন। সম্রাট সাহার চিকিৎসার জন্য বিশ্বজিৎ বাবুর উদ্যোগ নিঃসন্দেহে  সম্রাটের পরিবারকে একটু স্বস্তি দেবে ।

মুম্বাইয়ের লীলাবতী হসপিটাল থেকে ছাড়া পেলেন ছোট নবাব

ছবি
লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন ছোট নবাব সইফ আলি খান। মধ্যরাতে তাঁর বাড়িতে ঢুকে হামলা চালিয়েছিল এক আততায়ী। ছ’বার ছুরির কোপ মারা হয়েছিল সাইফ আলিখানকে। গুরুতর জখম অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর অভিনেতার মেরুদণ্ডের খুব কাছ থেকে বের করা হয় ভেঙে ঢুকে যাওয়া ছুরির অংশ। চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেতা আপাতত স্থিতিশীল । এইমুহুর্তে পুরোপুরি বেডরেস্টের পরামর্শ দেওয়া হয়েছে অভিনেতাকে। কয়েক সপ্তাহ কারও সঙ্গে দেখা করবেন না বলেও জানানো হয়েছে পরিবারের তরফে। 

এনসিটিই - র মেন্টর নিযুক্ত হলেন জাতীয় শিক্ষক তথা শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস

ছবি
  মালদা, জানুয়ারি 19:- জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-র অধীনে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল জাতীয় শিক্ষা মিশন (National Mission for Mentoring - NMM)। এই মিশনের মাধ্যমে শিক্ষকদের জন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ও মেন্টরশিপ সেবা প্রদান করা হবে। এই লক্ষ্য পূরণের জন্য জাতীয় শিক্ষকের প্রশিক্ষণ পরিষদ (NCTE) এমন এক বিশাল পুল গঠন করছে, যেখানে দেশের সেরা পেশাদার ব্যক্তিত্বরা নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানসিক সহায়তা প্রদান করবেন। এই  উদ্যোগের অংশ হিসাবে, মালদার ড. হরিস্বামী দাস-কে মেন্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। ড. দাস, যিনি শোভানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন বিশিষ্ট উদ্ভিদবিদ, শিক্ষা এবং সমাজসেবার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে পরিচিত। ডক্টর দাসের এই সম্মান শুধু শোভানগর উচ্চ বিদ্যালয়ের জন্য নয়, সমগ্র মালদা জেলার জন্য এক বড় গর্বের বিষয়। তাঁর মতো একজন অভিজ্ঞ শিক্ষাবিদ এবং পরিবেশ সচেতন ব্যক্তিত্বের দ্বারা শিক্ষকদের মেন্টরিং নিঃসন্দেহে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক বড় পদক্ষেপ। ড. হরিস্বামী দাসের মে...

বিপদের সময় মানুষের পাশে প্রাক্তন বিধায়ক রাম প্রবেশ মন্ডলের পুত্র বিশ্বজিৎ মণ্ডল

ছবি
  মানিকচক: - ভয়াবহ বন্যার প্রাদুর্ভাব কাটিয়ে ভুতনির প্রিয় মানুষগুলো ফিরছিল জীবনের স্বাভাবিক ছন্দে, তারই মাঝে হিরানন্দপুর অঞ্চলের গোপালটোলা গ্রামের তিনটি পরিবারে গতকালকে নেমে এসেছিল অসতর্কতা বসত ভয়াবহ আগুনের তাণ্ডব। ভয়াবহ আগুনে তিনটি বাড়ি ভূষ্মীভূত হয়ে গিয়েছিল, দৈনন্দিন খাবার জিনিসপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাব এমনকি ঘরের ছাউনিও সমস্তটাই জ্বলে গিয়েছিল। সেই সর্বহারা পরিবারগুলির পাশে দাঁড়ালেন তৃণমুল জেলা যুব প্রেসিডেন্ট বিশ্বজিৎ মন্ডল। ভূতনির মানুষের সঙ্গে বন্যার সময় থেকে তিনি কাজ করে একটা আত্মিক সম্পর্ক তৈরি করে ফেলেছেন। তাই এই বিপদের দিনে বিশ্বজিৎ মণ্ডল ওই তিনটি পরিবারের পাশে দাঁড়ালেন। এই তিনটি পরিবারকে তাদের ঘরগুলি মেরামতির জন্য আসবেস্টাস, টিন ও রান্না করে খাওয়ার মত চাল, ডাল, তরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই তুলে দিলেন।    নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও নিজস্ব টাকা ব্যয় করে এই ভাবে মানুষের পাশে দাঁড়ানো কারণ তৃণমুল জেলা যুব প্রেসিডেন্ট বিশ্বজিৎ মন্ডলের কাছে জানতে চাওয়া হলে,তিনি বলেন এটি আমার নৈতিক কর্তব্যের মধ্...

গঙ্গার ভাঙন রোধের স্থায়ী সমাধান, ও ভাঙ্গনগ্রস্থদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে মানিকচক ভিডিওকে মানিকচক বিডিও কে ডেপুটেশন গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির ডেপুটেশন

ছবি
  29 অক্টোবর, মানিকচক:- মালদার নদী ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান ও মানিকচক ব্লকের ভূতনির উত্তর চন্ডিপুর, দক্ষিণ চন্ডিপুর, হিরানন্দপুর, মানিকচক ও গোপালপুর অঞ্চলের নদী ভাঙ্গনগ্রস্থ ও বন্যা প্লাবিত পরিবার গুলির ক্ষতিপূরণ ,পুনর্বাসন, অবিলম্বে ভুতনির কাটা অংশগুলিতে রিং বাঁধ ও শ্লুইস গেট করতে হবে ,অরাজনৈতিক ভাবে প্রতিটি চাষীকে পর্যাপ্ত পরিমাণ শস্যবীজ প্রদান সহ 11দফা দাবি নিয়ে মানিকচক BDO এর হাতে ডেপুটেশন তুলে দিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির 10 জনের প্রতিনিধি টিম। এই টিমে উপস্থিত ছিলেন মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মুখপাত্র তরিকুল ইসলাম,সম্পাদক খিদির বক্স আহ্বায়ক মোসারেকুল আনোয়ার , গৌতম পাল ,রফিকুল ইসলাম প্রমুখ। ডেপুটেশন শেষে মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স এবং মালদা জেলা গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মুখপাত্র তরিকুল ইসলাম উভয়ই সোনার নিউজ টিভিকে জানান, তারা এরপর মালদার অন্যান্য ব্লকের BDO কে ডেপুটেশন দেবেন, তারপর সম্মিলিতভাবে জেলাশাসককে ডেপুটেশন দিবেন, কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামার ...

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল বিশেষ বিবাহ আইনে বিয়ে সারলেন

ছবি
  হিন্দু বা মুসলিম ধর্মীয় মতে নয়, বিশেষ বিবাহ আইনে বিয়ে হলো সোনাক্ষীর! হিন্দু কিংবা মুসলিম মতে নয়, ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ অর্থাৎ, বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে হলো সোনাক্ষী সিন্‌হা এবং জ়াহির ইকবালের।এর পূর্বে অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদেরও বিয়েও হয়েছে এই আইন মেনে। সোনাক্ষী সিন্‌হা এবং জ়াহির ইকবাল  একসঙ্গে নতুন জীবন শুরু করলেন ।২৩ জুন, রবিবার রাতে বিবাহসূত্রে বাঁধা পড়লেন  দু’জনে। হিন্দুমতে না কি মুসলিম— সোনাক্ষী এবং জাহিরের বিয়ে কোন নিয়ম মেনে হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন সোনাক্ষী সিনহার হবু শ্বশুর ইকবাল রতনসি। তিনি জানিয়েছেন, মুসলিম পরিবারে বিয়ে হলেও, সোনাক্ষী তাঁর নিজের ধর্ম পরিবর্তন করবেন না বলেই সূত্রের খবর। ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ অর্থাৎ, বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে হবে সোনাক্ষী সিনহাও জ়াহির ইকবালের।  ভারতবর্ষে তিন ধরনের  বিবাহ সংক্রান্ত আইন আছে। ১) হিন্দু বিবাহ আইন ২) মুসলিম বিবাহ আইন এবং ৩) বিশেষ বিবাহ আইন।  ১৯৫৪ সালের ৯ অক্টোবর সংসদে এই বিশেষ বিবাহ আইন পাশ কর...

গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, মাঝরাতে মন্ত্রীকে সিজিও-দফতরে আনল ED

ছবি
  কোলকাতা, অক্টোবর 27:- এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩ টে ২০ মিনিটে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সম্প্রতি এই মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হওয়ার পরই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম সামনে আসে। আর পুজো শেষ হতেই বৃহস্পতিবার সকালে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি-র টিম। তাঁর সল্টলেকের দুটি বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। রেশন বণ্টন মামলায় এই প্রথম কোনও মন্ত্রী গ্রেফতার হলেন। বৃহস্পতিবার রাত 3টা নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। সিজিও কমপ্লেক্সের ইডি দফতরেও তাঁকে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে ইডির কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভ...

The launch of the GSLV-F12/NVS-01

ছবি
  The launch of the GSLV-F12/NVS-01 mission is scheduled on Monday, May 29, 2023 at 10:42 hours IST from the second launch pad at SDSC-SHAR, Sriharikota. This Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) mission is designed to deploy the NVS-01 navigation satellite, weighing about 2232 kg, into a Geosynchronous Transfer Orbit. Subsequent orbit raising maneuvers will be used for taking the satellite to the intended orbit.       Courtesy:- ISRO The launch of the GSLV-F12/NVS-01 -01 is the first of the second-generation satellites envisaged for the Navigation with Indian Constellation (NavIC) services. NVS series of satellites will sustain and augment the NavIC with enhanced features. This series incorporates L1 band signals additionally to widen the services. For the first time, an indigenous atomic clock will be flown in NVS-01.

Summer Vacation – রাজ্যের স্কুল কলেজ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ছবি
সোনার বাংলা নিউজ: 29 এপ্রিল শনিবার স্কুল হয়েই রাজ্যের সমস্ত স্কুলে summer vacation এর ছুটি হয়ে যাচ্ছে। ২ মে মঙ্গলবার থেকে ছুটি পড়ছে সমস্ত স্কুলগুলিতে। ১ মে সোমবার, মে দিবস (May Day) উপলক্ষে ছুটি রয়েছে। তার আগের দিন রবিবার, সাপ্তাহিক ছুটি। ফলে শনিবার স্কুলগুলিতে ক্লাস হয়ে যাওয়ার পরেই Summer Vacation দিয়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। চলতি সপ্তাহে প্রবল গরমে অতিষ্ঠ জনজীবন. সারা রাজ্যে চলছে প্রবল তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে থেকে ছুটি ঘোষণা করা হবে এবং কতদিন চলবে, তা শিক্ষা দফতরকে বলে দিয়েছেন। আগামী ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হোক। শিক্ষা দফতরকে এমনই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা জানান, প্রবল গরম সহ্য করতে পারছে না পড়ুয়ারা। টিফিন খেতে গিয়ে অনেকের শরীর খারাপ হচ্ছে। এমনকি কারও কারও নাক দিয়ে রক্ত ও বের হচ্ছে। সেই পরিস্থিতিতে শিক্ষা দফতরের ‘কোনও অসুবিধা না থাকলে’ ২ মে থেকে রাজ্যের স্কুলে গরমের ছুটি ঘোষণা করে দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্য...

এগিয়ে এলো গরমের ছুটি

ছবি
কয়েকদিন আগে অবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছিল এবং তার মধ্যেই পশ্চিমবঙ্গে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হল। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা দফতর। কিন্তু বর্তমানে এই নিয়ে শিক্ষা দফতরের তরফে কোন আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তীব্র তাপপ্রবাহ বাড়তে চলেছে  সারা রাজ্যে, উষ্ণতা প্রায় ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছোতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর এই পরিস্থিতিতে বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে রাজ্য সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমের জন্য রাজ্যের অনেক জেলায় মর্নিং ক্লাস শুরু করা হয়েছে এবং দুপুর ১১ – ৪ টে পর্যন্ত বিশেষ প্রয়োজন না পরলে বাড়িতেই থাকতে বলা হয়েছে। আগামী ২৪ শে মে রাজ্যে Summer Vacation শুরু হওয়ার কথা বলা হয়েছিল কিন্তু প্রায় একমাস এই ছুটি এগিয়ে নিয়ে আসা হল। ২৯ শে এপ্রিল শেষ ক্লাস হতে চলেছে। ইতি মধ্যেই দেশের আরও অনেক রাজ্য যেমন – ওড়িশা, পাঞ্জাব  সহ আরও অনেক রাজ্যে এই গরমের ছুটির ঘোষণা করা হয়েছে।   আগামী ২ মে থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ছুটি। ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষক – শি...

আজ ড: বি:আর আম্বেদকরের 130 তম জন্ম বার্ষিকী

ছবি
 ড:বি আর আম্বেদকরের জীবনী: ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারত স্বাধীন হওয়ার পরে বি আর আম্বেদকর ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী হন। তিনি ভারতবর্ষের জন্য নতুন আইন রচনা করেন যা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান হিসাবে সারাদেশে ঘোষণা করা হয়। তার বিচারধারা অনুসরণ করেই Reserve Bank of India তৈরি করা হয়। ভারতের অন্যতম বিশিষ্ট সমাজ সংস্কারক আম্বেদকর বর্ণপ্রথার দ্বারা সৃষ্ট অসমতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত। বাবা সাহেব আম্বেদকর একজন আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তিনি ছিলেন সংবিধানের স্থপতি এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। তাঁর অবদানের জন্য প্রতি বছর তাঁর জন্মদিন “আম্বেদকর জয়ন্তী” (Ambedkar Jayanti 2023) রুপে পালিত হয়। সারা দেশের জন্য অনেক মহৎ কর্ম করা এই লোকটি তার জীবনের প্রথম দিকে সমাজের দ্বারা যে পরিমাণ লাঞ্চিত ও বঞ্চিত হয়েছেন তা মনে হয় না অন্য কেউ হয়েছেন এবং সেই সমস্ত অপমান ভুলে সামনের দিকে এগিয়ে গেছে। একনজরে বাবা সাহেব: নাম (Name) বি. আর. আম্বেদকর বা ডঃ ভীমরাও রামজি আম্বেদকর (Dr. Bhimrao Ramji Ambedkar) জন্ম (Birthday) ১৪ই এপ্রিল ১৮৯১ ...

রাজ্যে বন্ধ হতে পারে 8207 টি স্কুল

ছবি
রাজ্যে প্রাইমারী, আপার প্রাইমারি,মাধ্যমিক স্কুল মিলিয়ে বেশ কিছু স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক,উচ্চ প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ মোট 8207 স্কুল রয়েছে,যাতে শিক্ষকের তুলনায় ছাত্র ছাত্রীদের সংখ্যা কম। 

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, 68জন যাত্রীও 4জন বিমান কর্মীসহ 72 জন ছিল, তার মধ্যে এখন পর্যন্ত 16 জনের দেহ উদ্ধার

ছবি
15 জানুয়ারি :- নেপালে  ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল । নেপালের পোখরাতে রবিবার সকালে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। । দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন।  সেখানে দেখা যাচ্ছে, বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। এবং আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে।  দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু খবর সামনে এসেছে। ১৬ জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে । উল্লেখ্য ওই বিমানে 5 জন ভারতীয় ও ছিলেন। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু দুর্ঘটনার ছবি ।

আবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।

ছবি
  ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার রাত্রে একটি বড় মাপের ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। এর জেরে ইন্দ্রনেশিয়ায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আরও জানা গিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.9। তবে রিখটার স্কেলের মাত্রা 5এর অনেক বেশি ,তাই অসংখ্য প্রাণহানি ও সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে,তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। মালুকু দ্বীপ থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এর উৎস বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ভারতীয় সময় রাত 11টা বেজে 20 মিনিটে এই ভূমিকম্প আঘাত হেনেছে। 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর উপকূলে ভয়াবহ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 9.1 । ইন্দোনেশিয়ার সেই ভূমিকম্পে ভারত মহাসাগর জুড়ে বিভিন্ন দেশে সুনামি তরঙ্গ আঘাত হেনেছিল। শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই 2004 সালে 2,20,000 এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল।